২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কে এম হাসানের অধীনে কোন নির্বাচন নয়, বললেন শেখ হাসিনা

‘কে এম হাসানের অধীনে কোন নির্বাচন নয়’, আবারও জোর দিয়ে বললেন আওয়ামী লীগ সভানেত্রী ও সংসদে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা। হোটেল শেরাটনে বৈদেশিক সংবাদদতাদের সংস্থা ওকাবের সদস্যদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2006, 08:03 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

শেখ হাসিনা বললেন, আমরা নির্বাচন চাচ্ছি যাতে করে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। প্রধানমন্ত্রী ভাল করে জানেন যে, সঠিক নির্বাচন হলে তার ভরাডুবি হবে। নির্বাচনের মাধ্যমেই জনগণ তাদের অন্যায়ের জবাব দেবে।

নিজের মেয়াদকালে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার না করে বর্তমান সরকার চলে গেলে বিচারপতি কে এম হাসানের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারকেই আন্দোলনের ধাক্কা সামলাতে হবে।

তিনি বলেন, তৃতীয় শক্তি বা তৃতীয় কোন দেশের এখানে মধ্যস্থতা করার কোন সুযোগ নেই।

১৫ ফেব্র“য়ারির মতো নির্বাচনের আশংকা করেন কিনা এর জবাবে শেখ হাসিনা বলেন, বেগম জিয়ার সরকার ওই নির্বাচন সামাল দিতে পারে নাই, তত্ত্বাবধায়ক সরকার কিভাবে দেবে?