২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুলবাড়ীর পথে বগুড়া পার হয়েছেন শেখ হাসিনা

‘জনগণের পকেট খালি করার মহা ক্ষুধা নিয়ে আসা বর্তমান সরকারের মূল লক্ষ্য’ বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা সোমবার একদিনের সফরে দিনাজপুরের ফুলবাড়ী যাবার পথে বগুড়ার মাটিডালি বিমান মোড়ে দুপুর সাড়ে ১২টায় এক পথসভায় একথা বলেন।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2006, 01:50 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

এ সফরে হাসিনার সফরসঙ্গীদের মধ্যে আছেন দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানকসহ দলের অন্য নেতারা।

মাটিডালির এ পথসভায় আরও উপস্থিত ছিলেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু, গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য পঙ্কজ ভট্টাচার্য, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন।

এর আগে দুপুর সাড়ে ১১টার দিকে বগুড়ার শেরপুরের বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত এক পথসভায় হাসিনা এ সরকারকে জনগণের সব দুঃখ-কষ্ট আর ভোগান্তির জন্য দায়ী করে বলেন, ”বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে সাধারণ মানুষ ঠিকমত একবেলা ভাতও খেতে পারছে না।’

শেরপুরে যাবার আগে শেখ হাসিনা সাভার, কালিয়াকৈর, টাঙ্গাইল বাইপাস, সিরাজগঞ্জ চৌরাস্তা ও চান্দাইকোনায় উপস্থিত নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

বগুড়ার মাটিডালিতে পথসভা শেষে দুপুর দেড়টার দিকে তিনি ফুলবাড়ীর উদ্দেশে রওনা করেছেন।