কড়ি দিয়ে কিনলাম!
শুধু দলীয় নেতা, কর্মী আর সমর্থকই নয়, রোববার বিএনপির রোডমার্চে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে অর্থের বিনিময়ে ভাড়া করে আনা হয়েছিলো শিশুসহ হাজার হাজার যুবককে।
বিএনপির ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর নয়াবাজার থেকে গাবতলী পর্যন্ত এই রোড মার্চের আয়োজন করা হয়েছিল।
রোড মার্চ শুরুর আগে নয়াবাজারের অস্থায়ী মঞ্চে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভাষণের সময় মঞ্চের পাশে শত শত শিশু ও যুবকের মাঝে নগদ টাকা বিতরণ করতে দেখা গেছে। বিএনপির কিছু স্থানীয় নেতা এসময় ৫০ টাকা মূল্যমানের নোট বিতরণ করেন ।
বয়স ভেদে বিতরণ করা অর্থের পরিমাণ ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত ওঠানামা করেছে। নয়াবাজারের একটি ভবনের ছাদ থেকে ছবি তুলেছেন বিডিনিউজ এর ফটো সাংবাদিক কামরুজ্জামান।
