হাসিনা ফুলবাড়ী যাচ্ছেন
সংসদের বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আগামী সোমবার দিনাজপুরের ফুলবাড়ী সফরে যাচ্ছেন।
দলীয় সূত্র জানায়, এশিয়া এনার্জির কয়লাখনির বিরুদ্ধে ফুলবাড়ী বিদ্রোহ ও শেষ পর্যন্ত চুক্তির মধ্য দিয়ে আন্দোলনের অবসান হওয়ার পর বিরোধী দলীয় নেতা ফুলবাড়ী সফর করতে যাচ্ছেন।
সেখানে তার একটি স্থানীয় সমাবেশে যোগদান এবং আন্দোলনে নিহত ও আহতের পরিবারের সঙ্গে সাক্ষাত করার কথা রয়েছে।
