২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার দেশব্যাপী পালিত হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2006, 12:20 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

সাবেক রাষ্ট্র্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি শুক্রবার থেকে তিনদিনের কর্মসূচী পালন করছে।

এর মধ্যে রয়েছে সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সকল কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, জিয়াউর রহমানের মাজারে পুষ্পমাল্য অর্পণ এবং বিকালে শিল্পকলা একাডেমিতে আলোকচিত্র প্রদর্শনী।

কর্মসূচীর দ্বিতীয় দিন শনিবার বিকাল ৩টায় রাজধানীর মহানগর নাট্যমঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বিএনপি সভানেত্রী এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

রাজধানীতে ৩ সেপ্টেম্বর বিকাল ৩টায় একটি বর্ণাঢ্য র‌্যালী বের করার মধ্য দিয়ে এ কর্মসূচী শেষ হবে।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশে মহানগর, জেলা এবং থানা পর্যায়ের পার্টি অফিসগুলোতে একই ধরনের কর্মসূচী পালন এবং বিকালে আলোক সজ্জা করা হবে।