২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্যাতন- নিপীড়নের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলুন: আব্দুল জলিল

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল কক্সবাজার জেলার চকরিয়া উপজেরার বিএমচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম নুরুল আলমকে মামলায় গ্রেফতার করে থানা হেফাজতে নির্যাতন চালিয়ে বর্বরোচিতভাবে হত্যা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2006, 08:04 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, বিএমচর  ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আওয়ামী লীগ নেতা এস এম নুরুল আলমকে পুলিশ গ্রেপ্ততার করার পর অপর নেতা মো. শহীদ উল্লাহর সামনেই হ্যান্ডকাপ পরা অবস্থায় থানা হাজতে নির্মম-নির্যাতনের মাধ্যমে হত্যা করেই ক্ষান্ত হয়নি, পরিবারের দাবী সত্বেও লাশের ময়না তদন্ত না করেই দাফনে বাধ্য করা হয়েছে।

এখন নিহতের পরিবারকে কোন মামলা না করার হুমকি দিয়ে বলছে এ নিয়ে বাড়াবাড়ি করলে তাদেরকেও একই পরিণতি ভোগ করতে হবে।

বিবৃতিতে আবদুল জলিল এই নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলার জন্য দল-মত নির্বিশেষে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে এই নির্মম হত্যাকান্ডের  জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

তিনি এই মিথ্যা মামলায় গ্রেপ্তারকৃত কোনাখালি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহীদ উল্লাহর অনতিবিলম্বে নি:শর্ত মুক্তি দাবী করেন।