২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে আওয়ামী লীগের দুই গ্রুপ ফের মুখোমুখি, ধাওয়া - পাল্টা ধাওয়া, আহত ১০

চাঁদপুরের হাজী মহসিন রোড ও কালীবাড়ি এলাকায় বুধবার রাতে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া - পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2006, 03:37 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

এ ঘটনায় পুরো শহরে  উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বুধবার রাত সাড়ে ৯টায় শহরের চিত্রলেখা মোড়ে পূর্ব ঘটনার জের ধরে আওয়ামী লীগ কর্মী জাহাঙ্গীর পাটওয়ারী প্রতিপক্ষের খালেদ ও সুমনকে মারধর করে। ঘটনার প্রায় আধা ঘন্টা পড়ে খালেদ ও সুমন কোড়ালিয়া রোডে একত্রিত হয়ে হাজী মহসিন রোড ও ছায়াবাণী এলাকায় আওয়ামী কর্মী জাহাঙ্গীর গ্রুপের উপর হামলা করে। এ সময় তারা পিছু হটে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে উভয়পক্ষই পিছু হটে যায়। কিছুক্ষণ পর উভয়পক্ষ কালীবাড়ি এলাকায় আবার মুখোমুখি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সুপার মো. আলমগীর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার হারুন-অর-রশিদ ও সদর সার্কেলের সহকারী পুলিশ সুপারসহ বিপুলসংখ্যক পুলিশ রাত ১২টা পর্যন্ত  শহরের কালীবাড়ি মোড়ে অবস্থান নেয়।