২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০০০ সালে ১৪৪ ধারা ভঙ্গ ও পুলিশ এ্যাসল্ট মামলায় কাদের সিদ্দিকীসহ ১০ জনের জামিন

পুরনো মামলা থেকে ৃকষক শ্রমিক জনতা লীগ সভাপতি কাদের সিদ্দিকী বীর উত্তম এমপিসহ ১০ জন নেতা কর্মী বুধবার টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালত থেকে জামিন পেয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2006, 09:31 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

জামিন প্রাপ্ত অন্যরা হচ্ছেন, দলের কেন্দ্রীয় সদস্য ফরিদ আহমেদ, আরিফ খান, জোয়াহেরুল ইসলাম, বেনু মির্জা, রতন চন্দ্র দাস, কৃষ্ণ সরকার, আকরাম হোসেন, আলমগীর হোসেন ও হাবিবুন্নবী সোহেল।

জানা যায়,  ২০০০ সালের ২৫ মে শহীদ স্মৃতি পৌর উদ্যানে কাদের সিদ্দিকীর সমাবেশের উপর প্রশাসন ১৪৪ ধারা জারি করে। কাদের সিদ্দিকী ১৪৪ ধারা ভঙ্গ করে সমর্থকদের নিয়ে সমাবেশের চেষ্টা করলে পুলিশের সাথে সংঘর্ষ হয়। পুলিশের লাঠি পেটায় কাদের সিদ্দিকী আহত হন এবং আট ঘন্টা সড়কে অবস্থান করেন।

পুলিশ এই ঘটনায় ’১৪৪ ধারা ভঙ্গ এবং পুলিশ এ্যাসল্ট’- মামলা করে। মামলায় দীর্ঘ দিন হাজিরা না দেওয়ায় কাদের সিদ্দিকী ছাড়া অপর নয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। কাদের সিদ্দিকীসহ তারা আদালতে হাজির হলে বুধবার তাদের জামিন দেওয়া হয়।