বিএনপি নির্বাচন কমিশনে ভালো লোক নিয়োগ করেছে: কুষ্টিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছেন, বিএনপি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় বলে নির্বাচন কমিশনে নিরপেক্ষ লোক নিয়োগ করেছে। অথচ বিরোধী দল নির্বাচন বানচালের অপচেষ্টা অপচেষ্টা চালাচ্ছে বলে তিনি জানান।
বিরোধী দলকে জনগণের শত্র“ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তারা এদেশের মানুষকে শোষণ করতে চায়।
প্রধানমন্ত্রী সোমবার বিকেলে কুষ্টিয়ার মিরপুর ফুটবল মাঠে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা বিএনপি সভাপতি পৌর চেয়ারম্যান সাইফুল হক খানের সভাপতিত্বে জনসভায় কুষ্টিয়ার চার সংসদ সদস্য ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পানিসম্পদ মন্ত্রী মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী।
এর আগে প্রধানমন্ত্রী মিরপুরে স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নীতকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ৫০০ লাইনের ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ ও সারখিলা - বড়বিলা সাইফুন প্রকল্পের উদ্বোধন করেন।
