২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুলবাড়িতে অনির্দিষ্টকালের হরতাল চলছে, গাছ কেটে মহাসড়ক অবরোধের চেষ্টা

দিনাজপুরের ফুলবাড়ি হত্যাকাণ্ডের প্রতিবাদে সোমবার ফুলবাড়িতে অনির্দিষ্ট কালের হরতালের দ্বিতীয় দিন পার হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2006, 01:15 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

সরেজমিনে দেখা গেছে, দিনাজপুর সদর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে ফুলবাড়ি উপজেলায় হরতালের সমর্থনে ‘তেল -- গ্যাস -- খনিজ - সম্পদ ও বিদ্যুত - বন্দর রক্ষা জাতীয় কমিটির স্থানীয় সমর্থকরা খণ্ড খণ্ড মিছিল বের করলেও এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এদিকে হরতালকারীরা রোববার রাতে দিনাজপুর - ঢাকা মহাসড়কের অন্তত: ১০ টি পয়েন্টে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা চালায়। বেশ কিছুক্ষণের জন্য এই মহাসড়কে দূর পাল্লার যাত্রীবাহী বাস ও ট্রাক চলাচলে বিঘ্ন ঘটে।

দিনাজপুর - ঢাকাসহ বিভিন্ন রুটে চলাচলকারী হানিফ পরিবহনের তত্ত্ব¡াবধায়ক মিথুন খান বিডিনিউজকে জানান, রোববার রাতে পুলিশ ও পরিবহন শ্রমিকরা রাস্তা থেকে ওই সব গাছ সরিয়ে ফেললে আবারো যান চলাচল শুরু।

ফুলবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক বিডিনিউজকে জানান, শন্তিপূর্ণভােেব হরতাল চলছে।

তিনি জানান, সোমবার ফুলবাড়ি উপজেলা থেকে বিডিআর প্রত্যাহার করা হয়েছে। তবে মহাসড়কে বাড়ানো হয়েছে পুলিশী টহল।

ফুলবাড়িতে এশিয়া এনার্জির কয়লা প্রকল্প বাস্তবায়নের বিরুদ্ধে ‘তেল - গ্যাস - খনিজ - সম্পদ ও বিদ্যুত - বন্দর রক্ষা জাতীয় কমিটি’ শনিবার হাজার হাজার লোকের সমাবেশ ঘটালে সেখানে আইন - শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বিচারে গুলি চালায় ও টিয়ার শেল নিক্ষেপ করে। এতে অন্তত: পাঁচজন নিহত হয়; আহত হয় শতাধিক।

ওই ঘটনা  প্রতিবাদে ও এশিয়া এনার্জিকে দেশ থেকে বহিস্কারের দাবিতে স্থানীয় জনতা পরদিন রোববার থেকে ফুলবাড়িতে অনির্দিষ্টকালের হরতাল পালন করছে। জাতীয়ভাবে সারাদেশে শোক দিবস, বিক্ষোভ মিছিল ও বুধবার হরতালের কর্মসূচি দেওয়া হয়েছে।