২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামি ঐক্যজোট তিনটি আসনে চারদলীয় জোটের মনোনয়ন চায়

ইসলামী ঐক্যজোট (ইজাহারুল) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসনে চারদলীয় জোটের মনোনয়ন না পেলে চারদলীয় জোটকে কোন রকম ছাড় দেবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2006, 10:39 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত ইসলামী ঐক্যজোট আয়োজিত এক সংবাদ সম্মলনে রোববার জোটের চেয়ারম্যান মুফতী ইজহারুল ইসলাম চৌধুরী একথা বলেন। এ সময়ে সংগঠনের মহাসচিব মওলানা আব্দুর রশিদ মজুমদার, ভাইস চেয়ারম্যান মওলানা ফজলুর রহমান এবং মওলানা আবু তাহের খান উপস্থিত ছিলেন।

তিনি বলেন, চট্টগ্রাম - ১৫ (বাঁশখালী), চাঁদপুর - ১ (কচুয়া) এবং ময়মনসিংহ - ৩ (গৌরীপুর) আসনে চারদলীয় জোটের মনোনয়ন না পেলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী ঐক্যজোট ভিন্ন চিন্তা করতে বাধ্য হবে।

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিসহ ইসলামি ঐক্যজোট আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩০ আসনে নির্বাচন করার ব্যাপারেও সিদ্ধান্ত নিয়েছেন বলে নেতৃবৃন্দ জানান।

ইজহারুল ইসলাম বলেন, ২৯ আগস্ট চট্টগ্রামের বাঁশখালিতে প্রধাণমন্ত্রী জনসভায় ভাষণ দেওয়ার কথা থাকলেও আমাকে আমন্ত্রণ জানানো হয়নি।

তিনি হুমকি দিয়ে বলেন, প্রধাণমন্ত্রী জনসভায় আমন্ত্রণ জানানো না হলে তিনি বাশখালিতে ভিন্ন কর্মসূচী পালন করবেন।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়, চট্টগ্রাম-১৫ (বাঁশখালী) আসনে ইজহারুল ইসলাম, চাঁদপুর-১ (কচুয়া) আসনে আব্দুর রশিদ মজুমদার  এবং ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে আবু তাহের খান নির্বাচন করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন।