বরিশালের মুলাদীতে প্রধানমন্ত্রীর জনসভা স্থলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে পুলিশসহ ৪ জন আহত
বরিশালের মুলাদী ডিগ্রি কলেজ মাঠে প্রধানমন্ত্রীর নির্ধারিত জনসভা স্থলে রোববার বিকেল সাড়ে তিনটার দিকে স্থানীয় সাংসদ মোশারফ হোসেন মঙ্গু এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জয়নাল আবেদিন গ্র“পের মধ্যে সংঘর্ষে পুলিশসহ চারজন আহত হয়েছে।
আহতদের দুজন হলেন আলম শরীফ, মন্টু এবং পুলিশ কনস্টেবল আক্তার হোসেন। অপর একজনের নাম জানা যায়নি। আহতদের মুলাদী থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এই জনসভায় বরিশাল - ৩ (হিজলা - মুলাদী) আসনে জোটের প্রার্থীতা ঘোষণার সম্ভাবনাকে কেন্দ্র করে মঙ্গু - আবেদিন গ্র“প নিজ নিজ পক্ষের শক্তি প্রদর্শনের প্রতিযোগিতায় নামে।
তাদের দুজনের কর্মী-সমর্থকরা ওই আসনে তাদের মনোনয়ন নিশ্চিত করতে মুলাদী ডিগ্রি কলেজ মাঠে প্রধানমন্ত্রীর জনসভা স্থলের দুইপাশে অবস্থান নেয়। এক পর্যায়ে সভাস্থলে আবেদিন গ্র“পের কর্মীরা মঙ্গু গ্র“পকে কটাক্ষ করে শ্লোগান দিলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া - পাল্টা ধাওয়া শুরু হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশ কনস্টেবল আক্তার হোসেনসহ চারনেতা-কর্মী আহত হয়।
শেষখবর পাওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মুলাদী ডিগ্রি কলেজ মাঠের নির্ধারিত জনসভা স্থলে পৌঁছেছেন।
