নওগাঁয় আধাবেলা হরতাল পালিত
নওগাঁর মান্দা উপজেলার চৌকিদারবাড়ি হাটে ৪ পুলিশ সহ ৫ খুনের ঘটনায় আওয়ামী লীগের ডাকা আধা বেলা হরতাল রোববার পালিত হয়েছে।
পাঁচ খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে রানীনগর থানা যুবলীগের যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফাকে গ্রেফতার করে পুলিশ। তার মুক্তির দাবিতে রোববার হরতাল ডাকে আওয়ামী লীগ।
শনিবার চৌবাড়িয়াহাটে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হলেও এলাকাবাসীর মন থেকে এখনও ভয় কাটেনি। চরম আতঙ্ক ও নিরাপত্তহীনতার মধ্যে তারা দিন কাটাচ্ছে।
এদিকে খুনের ঘটনায় পুলিশ নতুন কাউকে গ্রেফতার করতে পারেনি।
নওগাঁর মান্দা উপজেলার চৌবাড়িয়া হাটে আজ শুক্রবার প্রকাশ্যে চরমপন্থী সর্বহারা দলের সদস্যরা মান্দা থানার চার পুলিশসহ পাঁচজনকে জবাই ও গুলি করে হত্যা করেছে। এই ঘটনার সময় পুলিশ ও চরমপন্থীদের গুলি বিনিময়ে আহত হয় ৫০ জন। চরমপন্থীরা জবাই শেষে নিহত চার পুলিশের ৪ টি রাইফেল ও কমপক্ষে ১০০ রাউন্ড গুলি লুট করে নিয়ে যায়।
নিহত চার পুলিশ হলেন মান্দা থানার দারোগা ফিরোজ হোসেন, পুলিশ কনষ্টেবল বাবুল ইসলাম, ফরিদুল ইসলাম ও আসকান আলি এবং মান্দা থানা যুবদলের সাংগঠনিক স¤পাদক নদের আলি।
