২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার সাবেক মেয়র হানিফ দেশে ফিরছেন, সংবর্ধনার প্রস্তুতি

ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র মোহাম্মদ হানিফ দীর্ঘদিন ব্যাংককে চিকিৎসা শেষে বৃহস্পতিবার দেশে ফিরছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2006, 09:54 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

বিমানবন্দরে মোহাম্মদ হানিফকে ব্যাপক সংবর্ধনার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ উপলক্ষ্যে বুধবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওমর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চেীধুরী মায়া, কামাল আহমেদ মজুমদার, ফয়েজউদ্দিন মিয়া, মুকুল চৌধুরী, গাজী লুৎফুল কবির বেনু, হাজী মোহাম্মদ সেলিম প্রমুখ।

গত ৮ ফেব্র“য়ারি রাজধানীর মুক্তাঙ্গনে নগর ১৪ দলের এক জনসভায় বক্তব্য দেওয়ার সময় হানিফ হৃদরোগে আক্রান্ত হয়ে জ্ঞান হারান। তাকে প্রাথমিকভাবে ঢাকার বারডেমে ও পরে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানেই তিনি দীর্ঘ প্রায় ছয় মাস চিকিৎসা শেষে বৃহস্পতিবার বেলা ১১টা ৫৪ মিনিটে দেশে ফিরবেন।