২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ছাত্রদলের বিভাগীয় সমাবেশ আজ

বরিশাল ছত্রদলের বিভাগীয় সমাবেশ নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে বৃহস্পতিবার বিকাল ৩ টায় অনুষ্ঠিত হওয়ার কথা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2006, 12:07 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

জাতীয় সংসদ নির্বাচনে ছাত্রদলের ভূমিকা এবং দিক নির্দেশনা দিতেই এই সমাবেশের আয়োজন করা হয়েছে। দেশের ছয়টি বিভাগীয় শহরে এই কর্মসূচি পালন করা হবে।

সমাবেশকে সফল করতে বুধবার বিকেলে বিএনপি বরিশাল জেলা শাখা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নূরুল ইসলাম নয়ন সাংবাদিকদের জানান, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যোগাযোগ মন্ত্রী ব্যারিষ্টার নাজমুল হুদা।

এ ছাড়াও অন্যান্যের মধ্যে থাকবেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র মজিবুর রহমান সারোয়ার, সাংসদ ফজলুল হক মিলন, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি আজিজুল বারী হেলাল, সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু।

সমাবেশে সভাপতিত্ব করবেন ছাত্রদল নেতা মশিউল আলম সেন্টু।