ঢাবিতে লিফলেট বিলির সময় দুই শিবিরকর্মী আটক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে লিফলেট বিলি করার সময় সোমবার সকাল ১০ টায় দুজন ছাত্র শিবিরের কর্মীকে আটক করা হয়েছে। শিক্ষার্থীরা আটক করা এ দুই শিবির কর্মীকে প্রক্টর অধ্যাপক আ কা ফিরোজ আহমেদের কাছে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা বিডিনিউজকে জানায়, কলা ভবনের সামনে মালেক ফাউন্ডেশনের নামে লিফলেট দেওয়ার সময় শিবিরকর্মী নজরুল ইসলাম (ইসলামী শিক্ষা, চতুর্থ বর্ষ) ও রাকিবুল ইসলামকে (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, প্রথম বর্ষ) শিক্ষার্থীরা আটক করে।
এরপর আটক করা শিবির কর্মীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে শিক্ষার্থীরা উপাচার্যের কাছে আবেদন জানিয়েছে। প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ে লিফলেট বিলি করার সময় একাধিকবার শিবির কর্মী আটক হয়েছে।
শিবিরকর্মীদের কাছ থেকে জব্দ করা নথিপত্রের মধ্যে রয়েছে মাসিক পত্রিকা কিশোরকন্ঠ এবং ইয়ুথ ওয়েভ, বঙ্গবন্ধু হলের সাবেক শিবির সভাপতির পরিচয়পত্র, জামায়াত ইসলামের দাওয়াতপত্র ও বই এবং মালেক ফাউন্ডেশনের কুইজের কুপন।
প্রক্টর অধ্যাপক আকা ফিরোজ আহমেদ সাংবাদিকদের জানান, পুলিশ আটক করা ছাত্রদের নিরাপত্তা হেফাজতে নিয়ে গিয়েছে।
