চাঁদপুর সরকারি কলেজে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, ১০ জন আহত
চাঁদপুর সরকারি কলেজে সোমবার বেলা সাড়ে ১২টায় ছাত্রদলের দু’ গ্রুপের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের দু’ গ্রুপের মধ্যে ধাওয়া - পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
এ ঘটনায় পুরো শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপুল সংখ্যক পুলিশ কলেজে মোতায়েন করা হয়েছে।
আহতরা স্থানীয় বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
