প্রধান বিচারপতি একতরফাভাবে হাইকোর্টের বেঞ্চ গঠন করেন: এসসিবিএ
সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির (এসসিবিএ) সভাপতি ব্যারিস্টার আমীর-উল ইসলাম শনিবার বলেছেন, বেঞ্চ গঠনে প্রধান বিচারপতির একতরফা সিদ্ধান্তের কারণে হাইকোর্টের অধিকাংশ বিচারকই স্বাধীনভাবে বিচারকাজ সম্পাদন করতে পারেন না।
তিনি বলেন, প্রধান বিচারপতি তাড়াহুড়ো করে হাইকোর্টের বেঞ্চ পুনর্গঠন করেছেনÑ এমন অনেক দৃষ্টান্ত রয়েছে। বেঞ্চ পুনর্গঠনের নামে প্রধান বিচারপতি বেঞ্চ ভেঙে দিয়েছেন। এভাবে প্রধান বিচারপতি নিজে বিচারকাজে বাধা সৃষ্টি করেছেন।
এসসিবিএ’র শহীদ আব্দুল আহাদ হলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, হাইকোর্টের সবচেয়ে জ্যেষ্ঠ বিচারক সৈয়দ আমীর-উল ইসলামকে টপকিয়ে জোট সরকার বেশ কয়েকবার আপিল বিভাগে বিচারক নিয়োগ করেছে।
ব্যারিস্টার আমীর--উল ইসলাম বলেন, একতরফাভাবে হাইকোর্টের বেঞ্চ পুনর্গঠন হলে বিচারপতি সৈয়দ আমীর--উল ইসলামের মতো তাদেরও একই পরিণতি হতে পারে।
হাইকোর্ট ডিভিশনে রাজনৈতিক বিবেচনায় বিচারক নিয়োগের মাধ্যমে সরকার বিচার বিভাগকে ধ্বংস করে দিচ্ছে বলে তিনি জানান।
বেঞ্চ গঠন ও হাইকোর্টে বিচারক নিয়োগের ব্যাপারে সুপ্রীম কোর্ট ও হাইকোর্টের জ্যেষ্ঠ বিচারকসহ সিনিয়র আইনজীবীদের সাথে আলোচনা করার জন্যে তিনি প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানান।
এসসিবিএ সভাপতি বলেন, বিচার বিভাগ রক্ষায় এবং এ বিভাগের ভাবমূর্তি ও মর্যাদা অক্ষুণœ রাখতে দেশের আইনজীবীরা সুসংগঠিত।
তিনি জানান, এসসিবিএ প্রধানের নেতৃত্বে একদল আইনজীবী হাইকোর্টে বিচার নিয়োগ ও বেঞ্চ গঠনের ব্যাপারে তাদের দাবি তুলে ধরতে প্রধান বিচারপতি সৈয়দ জেআর মোদাচ্ছিরের কাছে গিয়েছিলেন। তিনি তাদের সাথে ভালো ব্যবহার করেননি।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে এসসিবিএর সাবেক সভাপতি অ্যাড. এম ওজায়ের ফারুক, অ্যাড. মাহবুবে আলম, অ্যাড. এমএম আমিনুদ্দিন, সুব্রত চৌধুরী, এম এনায়েতুর রহিম, বশির আহমেদ, এমএ মান্নান, আজহারুল্লাহ ভূঁইয়া এবং মোতাহার হোসেইন সাজু।
