২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবার থেকে আট জেলায় ১৪ দলের পদযাত্রা শুরু

ক্ষমতাসীন চার দলীয় জোটের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে সরকার বিরোধী ১৪ দলীয় জোট বৃহস্পতিবার থেকে আট জেলায় পদযাত্রা কর্মসূচি শুরু করছে। ঢাকার বাইরে কর্মসূচির প্রথমদিন পদযাত্রা অনুষ্ঠিত হবে বগুড়ায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2006, 08:27 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় মহাসমাবেশকে জনসমুদ্রে পরিণত করার লক্ষ্যে ১৪ দল এ কর্মসূচি নিয়েছে।

প্রধান বিরোধী দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল ১২ আগস্ট কুষ্টিয়ায়, ১৯ আগস্ট বরিশালে, ২০ আগস্ট যশোরে, ২৪ আগস্ট রাজশাহীতে, ২৬ আগস্ট রংপুরে, ২৮ আগস্ট চট্টগ্রামে এবং ৩০ আগস্ট সিলেটে পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল বুধবার সাংবাদিকদের বলেন, পরিকল্পনা অনুসারে পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে।