২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যানের মন্তব্য ‘দুর্ভাগ্যজনক’, বললো সিপিডি

সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) মঙ্গলবার তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা বিকৃত অর্থনৈতিক তথ্য উপস্থাপন করে না এবং রাজনীতির সঙ্গেও জড়িত নয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2006, 07:47 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

বিনিয়োগ বোর্ডের (বিওআই) নির্বাহী চেয়ারম্যান মাহমুদুর রহমানের অভিযোগের প্রতিবাদে আয়োজিত এক  সংবাদ সম্মেলনে সিপিডি এ কথা জানায়।

বিনিয়োগ বোর্ডের চেয়াম্যানের অভিযোগের পরিপ্রেক্ষিতে সিপিডি’র নির্বাহী পরিচালক ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘এটা খুবই্ দুর্ভাগ্যজনক। আমরা রাজনীতি করি না। আগামী নির্বাচনকে মাথায় রেখে আমরা কেবল নাগরিকদের অধিকার নিয়ে কথা বলছি।’ তবে আমাদের বিশ্বাস মাহমুদুর রহমানের এই বক্তব্য সরকারের বক্তব্য নয়।’

সিপিডি ট্রাষ্টি বোর্ডের পরিচালক এম সাইদুজ্জামান ও অধ্যাপক রেহমান সোবহান সম্মেলনে উপস্থিত ছিলেন।

বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এবং জ্বালানী মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহমুদুর রহমান রোববার  সিপিডি’র বিরুদ্ধে দেশের রাজনীতিতে জড়িত থাকার অভিযোগ করেন। বহির্বিশ্বে ভ্রান্ত ও বিকৃত তথ্য উপস্থাপন করে সিপিডি দেশের সুনাম ক্ষুন্ন করছে বলেও তিনি উল্লেখ করেন। 

এ প্রসঙ্গে দেবপ্রিয় বলেন, বর্তমানে সিপিডি’র মাত্র ছয় ভাগ কার্যক্রম রাজনীতি কেন্দ্রিক, মাহমুদুর রহমানের অভিযোগ অনুযায়ী  ৯০ ভাগ কার্যক্রম দেশের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিপিডি’র অপর ট্রাষ্টি মনজুর এলাহি বলেন, আমাদের কোন রাজনৈতিক এজেন্ডা নেই।