২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ

পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান বিমসটেক এর নবম মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেওয়ার জন্য সোমবার সকালে দিল্লীর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2006, 03:49 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

মঙ্গলবার থেকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে দুদিনব্যাপী এই বৈঠক শুরু  হতে যাচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী  বৈঠক শেষে বৃহস্পতিবার ঢাকায় ফিরবেন বলে আশা করা হচ্ছে।