এরশাদের সাথে বৈঠক করলেন তারেক রহমান ও লুৎফজ্জামান বাবর
ক্ষমতাসীন বিএনপির সিনিয়র যুগ্ন সচিব তারেক রহমান এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফজ্জামান বাবর বৃহস্পতিবার রাতে জাতীয় পার্টি প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদের সাথে বৈঠক করেছেন।
সুত্র জানায়, এরশাদের বারিধারার বাসায় অনুষ্ঠিত এ বৈঠক রাত নয়টায় শুরু হয়ে সাড়ে দশটা পর্যন্ত স্থায়ী হয়।
সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাদের মাঝে আলোচনা হয়েছে বলে শোনা গেলেও মিটিংয়ের আলোচ্যসূচী সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
