নাশকতার আশঙ্কা সত্ত্বেও শান্তিপূর্ণভাবেই শুরু হয়েছে বিরোধী দলের পদযাত্রা
নাশকতার আশঙ্কা সত্ত্বেও সরকার বিরোধী জোট ১৪ দলের ছয় দিনব্যাপী পদযাত্রা কর্মসূচির প্রথমদিন মঙ্গলবারের পদযাত্রা রাজধানীতে শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে।
বিরোধী দলের কর্মসূচি চলাকালে নাশকতার ঘটনা ঘটতে পারে বলে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভিত্তিতে পদযাত্রার বিভিন্ন পয়েন্টে র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য মোতায়েন ছিল।
পদযাত্রা উপলক্ষে সমাবেশ স্থলগুলো র্যাব ডগ স্কোয়াড নিয়ে ব্যাপক তল্লাশি চালায়। তিন ঘন্টাব্যাপী পদযাত্রার সময় হেলিকপ্টারে করে নিরাপত্তা পরিস্থিতির ওপর নজর রাখেন আইনশৃঙ্খলা রক্ষাকারীরা। কর্মসূচি চলাকালে একটি মিনিবাস এবং একটি সিএনজি চালিত অটোরিকশা ভাংচুরের ঘটনা ঘটে। এছাড়া আর কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া য়ায়নি।
বিরোধী দল প্রধান নির্বাচন কমিশনারসহ অপর দুই নির্বাচন কমিশনারের পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের দাবিতে পদযাত্রা কর্মসূচির আয়োজন করেছে।
গৃহীত কর্মসূচি অনুযায়ী বিকাল ৪ টায় রাজধানীর উত্তরার আবদুল্লাহপুর থেকে বিরোধী দলের কয়েক হাজার নেতাকর্মী পদযাত্রা শুরু করে। পদযাত্রায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ১৪ দলের সমন্বয়কারী আব্দুল জলিলসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা অংশ নেন। পদযাত্রাটি মহাখালীতে এসে শেষ হয।
পদযাত্রার কারণে বিকেল ৩ টা থেকে পুলিশ ঢাকা -- ময়মনসিংহ সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। বিভিন্ন রাস্তায় যানবাহন অপসারণের ব্যবস্থা করা হলেও ব্যাপক যানজটের সৃষ্টি হয় এবং অসহনীয় দুর্ভোগের শিকার হন যাত্রীরা।
নারায়ণগঞ্জ রিংরোড থেকে যাত্রাবাড়ি পর্যন্ত সড়কে বুধবার একটি পদযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর ২৯ জুলাই নয়াবাজার ব্রিজ থেকে মুক্তাঙ্গন পর্যন্ত, ৩০ জুলাই আমিনবাজার থেকে রাসেল স্কয়ার পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হবে।
এছাড়া কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি থানা ও জেল
