২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তিপূর্ণ পদযাত্রার কর্মসূচি বানচালের চেষ্টা করছে সরকার: শেখ হাসিনা

সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সোমবার অভিযোগ করেছেন, সরকার বিরোধী দলের শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি বানচাল করার চেষ্টা করছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2006, 09:33 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

টুঙ্গীপাড়ায় শেখ সাহেরা খাতুন রেড ক্রিসেন্ট হাসপাতাল পুনরায় চালু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা কালে তিনি এ অভিযোগ করেন। বঙ্গবন্ধু কল্যাণ ট্রাস্ট এখন থেকে হাসপাতালটি পরিচালনা করবে।

আ’লীগ প্রধান সরকারের সমালোচনা করে বলেন, বিরোধী দলের একটি শান্তিপূর্ণ কর্মসূচি বানচাল করার লক্ষ্যে সরকার গণহারে গ্রেপ্তার অভিযান চালাচ্ছে।

তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন পদ্ধতি সংস্কারের দাবি পুনর্ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, সংস্কার নিশ্চিত না হলে তার দল নির্বাচনে অংশ নেনে না।

এর আগে শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের সাথে বঙ্গবন্ধু মাজার প্রাঙ্গনে মিলাদ মাহফিলে অংশ নেন। মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, মেয়ে জামাই মাশরুর হোসেন, বোন শেখ রেহানা ও তার ছেলে মেয় এবং শেখ হাসিনার দুই নাতনী ছাড়াও আ’লীগ নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।