২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচার বিভাগ পৃথকীকরণ: সুপ্রীম কোর্ট ১২ দফা নির্দেশনা বাস্তবায়নে অসঙ্গতির তুলনামূলক তালিকা পেশ করতে বলেছেন

সুপ্রীম কোর্ট সোমবার আদালতে বিচার বিভাগ পৃথকীকরণ মামলার ইন্টারভেনারকে ১২ দফা নির্দেশনা বাস্তবায়নে সরকারের অসঙ্গতির তুলনামূলক তালিকা আদালতে পেশ করতে বলেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2006, 02:21 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

সুপ্রীম কোর্টের আপীল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে প্রধান বিচারপতি সৈয়দ জেআর মুদাছ্ছির হুসেন এই মামলা শুনানীর পরবর্তী তারিখ বৃহস্পতিবার ধার্য করেছেন।

এটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী বিচার বিভাগ পৃথকীকরণ এর ব্যাপারে একটি অগ্রগতি রিপোর্ট আদালতের কাছে দিয়েছেন। তিনি জুডিশিয়াল সার্ভিস রুল এবং জুডিশিয়ারি সার্ভিস পে কমিশন রুলস এর রিপোর্টও পেশ করেছেন।

এই মামলার ইন্টারভেনার ব্যারিস্টার আমির-উল ইসলাম বিচার বিভাগ পৃথকীকরণে আদালতের ১২ দফা নির্দেশনা বাস্তবায়নে সরকারের অসঙ্গতির বিস্তারিত আদালতের কাছে পেশ করেছেন।

আদালত পরবর্তী শুনানির দিন বৃহস্পতিবার ইন্টারভেনারকে ১২ দফা নির্দেশনার অসঙ্গতির তুলনামূলক চিত্র পেশ করার আদেশ দিয়েছেন।

মামলার শুনানিকালে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত সরকারের নয়জন আমলাও উপস্থিত ছিলেন।

বিচারপতি মোহাম্মদ রুহুল আমিন, এমএম রুহুল আমিন, তফাজ্জল হোসেইন এবং আমিরুল কবির চৌধুরীর সমন্বয়ে এই পূর্ণাঙ্গ বেঞ্চ গঠিত হয়।