ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের ব্যপারে সরকারের মন্তব্য অস্পষ্ট ও বিভ্রান্তিকর: নাসিম
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী নেতা মোহাম্মদ নাসিম রোববার বলেছেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত জেএমবি সদস্যদের বিষয়ে কারা কর্তৃপক্ষের দেয়া বক্তব্য অস্পষ্ট ও বিভ্রান্তিকর।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ নাসিম এক বিবৃতিতে গ্রেপ্তারকৃত জেএমবি সদস্যদের বিষয়ে আলোচনার জন্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অতিসত্বর একটি স্থায়ী কমিটি গঠনের দাবি জানান।
এছাড়া জঙ্গি গ্রেপ্তার, তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা তদন্ত ও তাদের অবস্থান সম্পর্কে মন্ত্রীর বক্তব্য নিয়ে আলোচনার আহ্বান জানান তিনি।
এছাড়াও সাজাপ্রাপ্ত শীর্ষ জঙ্গি নেতা শায়খ আবদুর রহমান ও বাংলা ভাই কি অবস্থায় আছে তা সরেজমিনে দেখার জন্যে সাব জেল পরিদর্শনের ব্যবস্থা করার দাবি জানান এ আওয়ামী লীগ শীর্ষ নেতা।
