২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে ছাত্রদল নেতার কাণ্ড!

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রদল নেতার কাছে ফটোকপির কাজের মূল্য চাওয়ায় ফটোস্ট্যাট মেশিনটি ঘাড়ে করে নিয়ে গেছেন ওই নেতা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2006, 07:35 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে রোববার সকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল ১০টার দিকে শের -- ই -- বাংলা হল শাখা ছাত্রদলের আহবায়ক আরাফাত রেজা আশিক ‘ওহিদুল ফটোস্ট্যাটে’ নোট ফটোকপি করাতে আসেন। ২০ টাকার ফটোকপি করিয়ে আশিক দাম পরিশোধ না করেই চলে যেতে থাকলে দোকান মালিক ওহিদুল টাকা চান। এতে ক্ষুব্ধ হয়ে ছাত্রদল নেতা আশিক প্রথমে দোকানদারকে হুমকি ধামকি দিয়ে চলে যান।

কিছুক্ষণ পর আশিক ১০/১২ জন ছাত্রদল ক্যাডারকে সঙ্গে নিয়ে আবার ওই দোকানে আসেন। এবং ওহিদুলকে অশালীন ভাষায় গালাগাল করে দোকানের একমাত্র ফটোস্ট্যাট মেশিনটি নিজেই ঘাড়ে করে নিয়ে চলে যান।

এ ব্যাপারে দোকান মালিক ওহিদুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি বিষয়টি ছাত্রদলের অহ্বায়ক লিখনকে জানিয়েছেন। রাগ কমলে মেশিনটি আশিক দোকানে দিয়ে যাবেন বলে লিখন তাকে আশ্বাস দিয়েছেন।