২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কার সাথে জোট করব তা এখনও ভাবিনি: এরশাদ

জাতীয় পার্টি (এ) চেয়ারম্যান এইচএম এরশাদ রোববার বলেছেন, আগামী নির্বাচনে কার সাথে জোট করব, সে কথা এখনও ভাবিনি।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2006, 07:24 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

তিনি রোববার রংপুর আইনজীবী সমিতি ভবনে জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও সিনিয়র আইনজীবীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, জনগণ আওয়ামী লীগ, বিএনপি’র শাসনে অতিষ্ঠ হয়েছে। তারা এখন জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। এরশাদ বলেন, এমপিরা জোটে গেলে এমপি হয়ে আমার কথা ভুলে যাবে। কেউ তখন আমার জন্যে সংসদে একটি কথাও বলবে না।

তিনি বলেন, আগামীতে জাতীয় পার্টি ক্ষমতায় গেলে বৃহত্তর রংপুর--দিনাজপুরে গ্যাস লাইন স্থাপন করা হবে। আমি এখন যা করব, তা শুধু জাতীয় পার্টি এবং নিজের জন্যে।

তিনি আরো বলেন, দেশে আজ বিচারক, সরকারি কর্মচারি, সাংবাদিক, আইজীবী সবাই দু’ভাগে বিভক্ত। এর ফলে দেশে আজ বিশৃঙ্গলা দেখা দিয়েছে। এরা যদি সত্যিকার অর্থে দেশের সেবা করতে চায়, তাহলে তাদের এক সঙ্গে থেকে দেশের কাজ করতে হবে।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন-- জি এম কাদের এমপি, মশিউর রহমান রাঙ্গা, শাহ্ সোলায়মান ফকির এমপি, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বদরুল ইসলাম চুন্নু, গাজীউর রহমান, আব্দুস সোবহান, সরওয়ার উল আলম দুদু প্রমুখ।