২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুর --৪ আসনের সাংসদের সাথে জেলা যুবদলের সম্পর্ক বিচ্ছিন্ন করার ঘোষণা

চাঁদপুর জেলা যুবদল শনিবার জেলা বিএনপি সভাপতি ও চাঁদপুর-৪ আসনের সাংসদ এসএ সুলতান টিটুর সাথে সব ধরনের সম্পর্ক বিচ্ছিন্ন করার ঘোষণা দিয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2006, 09:16 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

জেলা বিএনপি কার্যালয়ে শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত শহর যুবদলের এক জরুরি সভায় ওই ঘোষণা দেওয়া হয়।

সভার সিদ্ধান্তে বলা হয়, চাঁদপুর শহর বিএনপি সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন মাঝির বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়ে এসএ সুলতান টিটু সুনির্দ্দিষ্ট ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত তার সাথে জেলা যুবদলের সব রকমের সম্পর্ক বিচ্ছিন্ন থাকবে।

শহর যুবদল সভাপতি হানিফ গাজীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদল সভাপতি শফিকুর রহমান ভূইয়া।

২০০৫ সালের ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভা নির্বাচনে জেলা যুবদল সভাপতি শফিকুর রহমান ভূঁইয়া দলীয় মনোনয়ন পাওয়া সত্ত্বেও চাঁদপুর শহর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন মাঝি বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এস এ সুলতানের সুপারিশে সম্প্রতি তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রতিবাদে জেলা যুবদল তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করার এই ঘোষণা দেয়।