খাগড়াছড়িতে ইউপিডিএফ’র গুলিতে ২ জন গ্রামবাসী নিহত, পাহাড়ে আতঙ্ক
পাবর্ত্য জেলা খাগড়াছড়ির গুইমারা এলাকায় শনিবার ভোর রাতে শান্তিচুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সশস্ত্র ক্যাডাররা গুলি করে দুজন গ্রামবাসীকে হত্যা করেছে।
নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, নিহতরা হচ্ছে অনিল চাকমা (৩০) ও কে প্র“ মারমা (৩৫)। তারা দুজনেই শান্তিচুক্তি পক্ষীয় গ্র“পের।
সংশ্লিষ্টদের ধারণা, বৃহস্পতিবার রাতে পানছড়ি -- হত্যাকাণ্ডের জের ধরে ইউপিডিএফ এ ঘটনা ঘটায়।
জানা যায়, শনিবার ভোর রাতে ইউপিডিএফ’র ক্যাডাররা জেলার মাটিরাঙার গুইমারা এলাকায় সশস্ত্র অবস্থান নেয়। পরে তারা অনিল চাকমা (৩০) ও কে প্র“ মারমাকে (৩৫) বাসা থেকে ধরে নিয়ে গুলি করে হত্যা করে।
বিডিআর সদস্যরা খবর পেয়ে পুরো এলাকা ঘিরে ফেললে ইউপিডিএফ’র ক্যাডারদের সাথে তাদের বেশ কিছুক্ষণ গুলিবিনিময় হয়। পরে তারা এলাকা ছেড়ে পালিয়ে যায়।
এ ঘটনার পর সেনা ও বিডিআর সদস্যরা পুরো এলাকা ঘিরে ফেলেছে। পুরো জেলায় জনমনে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।
এরআগে জেলার পানছড়ির লোগাং এলাকায় বৃহস্পতিবার রাতে বিডিআর সদস্যদের সাথে ইউপিডিএফ’র বন্দুক যুদ্ধের ঘটনায় কালাপা চাকমা (৩০) নামে গ্র“পটির একজন ক্যাডার মারা যায়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় বেশ কিছু অস্ত্র -- শস্ত্র; আটক করা হয় পাঁচজন ইউপিডিএফ ক্যাডারকে।
