২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাবি ছাত্রলীগের তিন নেতাকর্মিকে সাময়িক বহিষ্কার

অসাংগঠনিক কার্যকলাপ এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তিন নেতাকর্মিকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2006, 08:52 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে অনুযায়ী জাবি ছাত্রলীগের দপ্তর সম্পাদক ও ব্যবসা প্রশাসনের ৩১তম ব্যাচের ছাত্র মাহবুবুল আলম সুজন, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ৩২তম ব্যাচের ছাত্র ও কর্মি শামীম, নৃ-বিজ্ঞান বিভাগের ৩২তম ব্যাচের ছাত্র ওসামকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।