সংবিধান অনুযায়ী আমি দায়িত্ব পালন করেছি : স্পিকার
জাতীয় সংসদের স্পিকার ব্যাস্টিার জমিরউদ্দিন সরকার ৪৪ দিন পর নিজের আসন গ্রহণের পর রোববার সংসদে দেওয়া এক ব্যাখ্যায় বলেছেন, সংবিধান অনুযায়ীই তিনি তার দায়িত্ব পালন করেছেন।
অধিবেশনের শুরুতে রোববার সংসদে দেওয়া বক্তব্যে স্পিকার বলেন, রাষ্ট্রপতির অসুস্থতার কারণে আমি যে দায়িত্ব পালন করেছি, অবশ্যই তা সংবিধানসম্মত এবং দুই রাষ্ট্রপতি আবিস্কারের মত অপ্রয়োজনীয় মন্তব্য যথাযথ, জ্ঞানপ্রসূত ও সংবিধানসম্মত নয়।
স্পিকার তার বক্তব্যের সমর্থনে ৫৪ ও ৫৬ ধারাসহ সংবিধানের বিভিন্ন ধারার কথা উল্লেখ করেন।
তিনি রাষ্ট্রপতির প্রটোকল, পতাকা ও প্রতীক সুবিধা ব্যাবহারের পক্ষেও আত্মপক্ষ সমর্থন করেন।
