তৃণমূল নেতাদের সাথে প্রধানমন্ত্রীর আলোচনা শুরু
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া শনিবার রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় বৃহত্তর বরিশালের ১২ টি আসনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাত শুরু করেছেন।
তৃণমূল পর্যায়ের নেতাদের সাথে প্রধানমন্ত্রীর মত বিনিময় সভায় বিদ্যুৎ সঙ্কট এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উর্ধ্বগতি আগামী নির্বাচনে প্রভাব ফেলবে বলে নেতারা মত ব্যক্ত করেন।
দলীয় সূত্র জানায়, এ সাক্ষাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আগামী জাতীয় নির্বাচনে বিজয় ছিনিয়ে আনতে দলকে আরো শক্তিশালী করার আহ্বান জানান।
তিনি বলেন, আগামী নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে, ঐক্যবদ্ধভাবে তাকে জয়ী করতে তার স্বপক্ষে কাজ করতে হবে।
প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিএনপির সাংগঠনিক অবস্থান, দলের অব্যন্তীণ কেন্দল, এমপিদের ভূমিকা, বিরোধী দলের অবস্থান, এলাকার উন্নয়ন, বিএনপির নির্বাচনী প্রতিশ্র“তির বাস্তবায়ন, বিদ্যুৎ পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ইত্যাদি ইস্যু প্রাধান্য পায়।
প্রথমদিন শনিবার রাত ১০টা পর্যন্ত বরিশালের ছয়টি, ঝালকাঠির দুটি এবং পিরোজপুরের চারটি আসনের বিষয়ে আলোচনা হয়।
এতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে জানান, দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ পরিস্থিতি নাজুক হওয়ায় এর নেতিবাচক প্রভাব আগামী নির্বাচনে পড়তে পারে। এছাড়া কতিপয় এমপির দুর্নীতি ও এলাকায় অবস্থান না করার বিষয়টিও রয়েছে।
জবাবে প্রধানমন্ত্রী তাদের বলেন, আন্তর্জাতিক বাজারে দ্রব্যমূল্য বাড়ায় দেশের বাজারে এর প্রভাব পড়ছে। তবে কৃষকরা এখন কৃষি পণ্যের ন্যায্যমূল্য পাচ্ছে।
