তারেক রহমান ৩ দিনের সফরে সোমবার সিরাজগঞ্জ আসছেন
বিএনপি’র সিনিয়র যুগ্ন মহাসচিব তারেক রহমান তিনদিনের রাজনৈতিক সফরে সোমবার সিরাজগঞ্জ আসছেন।
দলীয় সূত্র জানায়, তারেক রহমান সোমবার সকালে জেলার এনায়েতপুর খুকনীতে তাঁত এলাকা ও এনায়েতপুরের কাপড়ের হাট পরিদর্শন এবং তাঁতীদের সাথে গণসংযোগ করবেন ও জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এ ছাড়া তিনি ১১ই জুলাই রায়গঞ্জ ও সলঙ্গা থানায় এবং ১২ জুলাই সিরাজগঞ্জ জেলা সদরে বিএনপি আয়োজিত পৃথক দুটি জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
আগামী সংসদ নির্বাচনের আগে তৃনমূল পর্যায়ে দলকে সংগঠিত করতে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। জনসভাকে সফল করতে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা জেলা ও উপজেলা পর্যায়ে ব্যাপক গণসংযোগ অব্যাহত রেখেছে।
