জাপানি রাষ্ট্রদূতের সম্মানে আ’লীগের নৈশভোজ
প্রধান বিরোধী দল আওয়ামী লীগ বাংলাদেশে নব নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত মাসাইউকি ইনোউএ’র সম্মানে বৃহস্পতিবার এক নৈশভোজের আয়োজন করেছে।
ঢাকার শেরাটন হোটেলে আয়োজিত এই নৈশভোজ অনুষ্ঠানে তারা দ্বি পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ছাড়াও বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জোহরা তাজউদ্দিন, জিল্লুর রহমান এমপি, আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক এমপি, শেখ ফজলুল করিম সেলিম এমপি, উপদেষ্টা পরিষদের সদস্য আবুল মাল আব্দুল মুহিত, ফারুক চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৈয়দ আবুল হোসেন এমপি এবং ঢাকাস্থ জাপান দুতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
