জঙ্গিদের ক্ষমতায় আসার কোনো আশঙ্কা নেই, আ.লীগ নির্বাচনে অংশ নেবে: শেখ হাসিনা
বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বুধবার বলেছেন, তার দল গণ--আন্দোলনের মাধ্যমে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরির মাধ্যমে আসন্ন সাধারণ নির্বাচনে অংশ নেবে।
তিনি বলেন, রাষ্ট্র ক্ষমতা দখলের কোনো চক্রান্ত করা হলে অগণতান্ত্রিক সেই প্রক্রিয়াকে জনগণ প্রতিরোধ করবে।
তিনি ইসলামী জঙ্গিদের ক্ষমতা দখলের আশঙ্কা নাকচ করে দেন।
মার্কিন সাংবাদিকদের একটি প্রতিনিধি দল বিরোধী দলীয় নেতার ধানমণ্ডির বাসভবন সুধা সদনে দেখা করতে গেলে তিনি এ মন্তব্য করেন।
হাওয়াইয়ের ইস্ট ওয়েস্ট সেন্টার আয়োজিত ‘মার্কিন যুক্তরাষ্ট্র ও এশিয়ার মুসলিম বিশ্বের মধ্যে সমঝোতা নির্মাণ’ বিষয়ক শিক্ষা সফরের অংশ হিসেবে মার্কিন সাংবাদিক প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছে।
হাসিনা বলেন, তার দল সব সময় অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে।
দেশে জঙ্গিবাদের উত্থান সম্পর্কে মার্কিন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ একটি ধর্ম নিরপেক্ষ দেশ। একটি কায়েমী স্বার্থবাদী মহল দেশটিকে একটি ইসলামী রাষ্ট্র বানাতে চায়।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল মাল আব্দুল মুহিত সাংবাদিকদের ব্রিফিংয়কালে শেখ হাসিনার এ বক্তব্য উল্লেখ করে বলেন, তারা সফল হতে পারবে না।
মুহিত বলেন, তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ধর্মীয় স্বাধীনতা, সংখ্যালঘু নির্যাতন, দারিদ্র্য বিমোচন এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে আলোচনা করেছেন।
সাংবাদিক প্রতিনিধিদের সমন্বয়ক রিচার্ড ডব্লিউ বেকার সাংবাদিকদের বলেন, বিরোধী দলীয় নেতার সাথে তাদের বৈঠকটি কার্যকর ও ফলপ্রসূ হয়েছে।
আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান নূর এমপি এবং সৈয়দ আবুল হোসেন বৈঠকে উপস্থিত ছিলেন।
প্রতিনিধি দলটি ইতোমধ্যেই পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান, শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী এবং ইসলামী ঐক্যজোট নেতা ফজলুল হক আমিনীর সঙ্গে দ
