১৪ দলের সড়ক-রেল-নৌপথ অবরোধ শুরু
রাজধানীতে রোববার সকালে আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলের ডাকা জল, স্থল ও রেল অবরোধ অবরোধ কর্মসূচী শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে।
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিতে সংস্কার এবং প্রধান নির্বাচন কমিশনারসহ অপর দু’জন নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে রোববার সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত অবরোধের ডাক দেয় ১৪ দলীয় জোট।
অপরদিকে বিরোধী দলের অবরোধ কর্মসূচী কঠোর হাতে দমন করার জন্য সরকারও নিয়মিত পুলিশ বাহিনীর সাথে অতিরিক্ত ১০ হাজার আইন--শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের রাস্তায় নামিয়েছে।
রাজধানীতে অন্যদিনের চাইতে রোববার যানবাহনের চলাচল কিছুটা কম দেখা গেছে এবং সকালে রাজধানীর বিভিন্ন এলাকার দোকানগুলোও বন্ধ থাকতে দেখা গেছে। তবে রিক্সা চলাচল আছে স্বাভাবিক।
অবরোধের কারণে বাস কিংবা অন্যান্য যানবাহনের স্বল্পতার সুযোগে রিক্সা চালকরাও অফিসগামী মানুষদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে।
পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিরোধী ১৪ দল রাজধানীর ১৭ টি পয়েন্টে অবরোধ কার্যক্রম পরিচালনা করবে। ১৪ দলের সিনিয়র নেতারা রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান করবেন।
স্থানমসূহ হল: গাবতলি বাসস্ট্যান্ট, উত্তরার আজিমপুর বাসস্ট্যান্ট, যাত্রাবাড়ী ক্রসিং, সদরঘাট লঞ্চ টার্মিনাল, কমলাপুল রেলস্টেশন, পোস্তোগোলা আলম মার্কেট, মতিঝিল শাপলা চত্তর, নিউ মার্কেট, ধানমন্ডি (২৭ নং রোড), মিরপুল ১০ নম্বর ক্রসিং, মহাখালী, সুত্রাপুর, দয়াগঞ্জ ট্রাক স্ট্যান্ড, ফার্মগেট ও লালবাগের চকবাজার।
তাছাড়া বিভাগীয় পর্যায়ে ১৪ দলের প্রধান কার্যালয়সমূহ ও জেলা সদরগুলোতে অবরোধ কর্মসূচী পালন করা হবে।
