২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় মান্নান ভূঁইয়ার নির্ধারিত কর্মসূচি বাতিল

বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া হঠাৎ করেই শুক্রবার অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতার কারণে নরসিংদীতে নির্ধারিত কর্মসূচি বাতিল করে মান্নান ভূঁইয়া ঢাকায় ফিরে যান।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2006, 07:34 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

এলজিআরডি মন্ত্রী শুক্রবার সকালে নিজ নির্বাচনী এলাকা নরসিংদীর শিবপুরের যোশর ইউনিয়নের সবুজ পাহাড় নিু মাধ্যমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সুধী সমাবেশে বক্তব্য রাখেন। পরে তিনি এলজিইডি নির্মিত ওই উপজেলার লালখাঁর টেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনের পর পার্শ্ববর্তী হেকিম মিয়ার বাড়িতে জনসংযোগের সময় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন।

চিকিৎসকরা জানান, রক্তে সুগারের মাত্রা কমে যাওয়ার কারণে তার এ আকস্মিক অসুস্থতা দেখা দেয়। অসুস্থ মান্নান ভূঁইয়াকে দুপুরে নরসিংদী সর্কিট হাউজে নিয়ে আসা হয়। সেখানে তিন ঘণ্টা বিশ্রামের পর অসুস্থ অবস্থায়ই নরসিংদী জেলা সদরে বৃক্ষমেলা উদ্বোধন করে পরবর্তী সকল কর্মসূচি বাতিল করে ঢাকায় ফিরে যান।

নরসিংদী জেলা প্রশাসক ফিরোজ সালাহউদ্দিন জানান, রক্তে সুগারের মাত্রা কমে যাওয়ায় মন্ত্রী অসুস্থ বোধ করেন এবং পরে তিনি ঢাকায় ফিরে যান।