২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলার মনপুরায় সিনেমা দেখাকে কেন্দ্র করে বিএনপি--আওয়ামী লীগ সংঘর্ষে ১০ জন আহত

ভোলার মনপুরা উপজেলায় বৃহস্পতিবা রাতে সিনেমা দেখাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে কয়েক দফা সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2006, 06:55 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

এ ঘটনায় আওয়ামী লীগের ৭ জনকে আসামী করে একটি মামলা হয়েছে।

সূত্র জানায়, মনপুরার হাজিরহাট বাজারের ঝলক সিনেমা হলে সিনেমা দেখার সময় ছাত্রলীগ নেতা জাফরের সাথে ছাত্রদল নেতা ইব্রাহীমের কথাকাটাটি হয়। একপর্যায়ে জাফর ইব্রাহীমকে মারধোর করে। এ খবর শুনে ইউনিয়ন যুবদল সভাপতি মফিজুর রহমান মিলন ও শ্রমিক দল সাধারণ সম্পাদক আ. সেলিমের নেতৃত্বে বিএনপি কর্মীরা ছাত্রলীগ সভাপতি নেজাম উদ্দিনের ব্যাবসা প্রতিষ্ঠান এবং ছাত্রলীগ নেতা-কর্মীদের উপর হামলা চালায়। এসময় উভয় পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।

সংঘর্ষ চলাকালে ছাত্রলীগ সভাপতি নেজাম উদ্দিনসহ আওয়ামী লীগের আব্দুল মতিন, আলী করিম, আ. জব্বার এবং ছাত্রদলের জিয়াউর রহমান, সেলিম ও জাফরসহ উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়।

আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে।

এ ঘটনায় ছাত্রদল নেতা ইব্রাহীম আওয়ামী লীগের ৭ জনকে আসামি করে মনপুরা থানায় একটি মামলা করেছেন।