লক্ষ্মীপুরে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষে আহত ১৫, গ্রেফতার ৪
লক্ষ্মীপুরের রামগতিতে বুধবার রাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামন্ডলীর সদস্য ও সাবেক স্থানীয় সংসদ সদস্য এডভোকেট আব্দুর রব চৌধুরীর জনসভায় বিএনপি ক্যাডারদের হামলায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে স্থানীয় লরেন্স ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি আবু ছায়েদ, যুবলীগ নেতা নূর নবী এবং কামালউদ্দিন-এর অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও রামগতি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। ঘটনার জের ধরে উত্তেজিত জনতা স্থানীয় বিএনপি অফিস ভাংচুর করে। এ নিয়ে এলাকায় বিরাজ করছে ব্যাপক উত্তেজনা ।
ঘটনার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে পুলিশ চারজনকে গ্রেফতার করেছে।
