২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিইসি ও নির্বাচন কমিশনারদের পদত্যাগ দাবি করে বিকল্পধারা, ঐক্য মঞ্চ এবং তরিকত ফেডারেশনের স্মারকলিপি

বিকল্প ধারা বাংলাদেশ (বিডিবি), বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) এবং জাতীয় ঐক্য মঞ্চ (জেওএম) মঙ্গলবার পক্ষপাতদুষ্ট কাজের মাধ্যমে কমিশন কার্যালয় পরিচালনায় নৈতিকতা হারানোয় প্রধান নির্বাচন কমিশনার (ইসি) এবং অপর দুই কমিশনারকে তাদের পদ থেকে পদত্যাগের আনুষ্ঠানিক আহ্বান জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2006, 09:29 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

নির্বাচন কমিশনকে সরকারের আজ্ঞাবহ একটি প্রতিষ্ঠান বলেও উল্লেখ করেন তারা ।

প্রধান নির্বাচন কমিশনার এবং অপর দুই কমিশনারের কাছে মঙ্গলবার জমা দেওয়া পৃথক পৃথক স্মারকলিপিতে রাজনৈতিক দলগুলো ওই দাবি জানায়।

দল তিনটির মহাসচিব বিকল্প ধারার মেজর (অব.) আব্দুল মান্নান, জাতীয় ঐক্যমঞ্চের কমান্ডার আব্দুর রউফ এবং বাংলাদেশ তরিকত ফেডারেশনের মাওলানা জাকির হোসাইন দুপুর দুইটার দিকে ইসি কার্যালয়ে স্মারকলিপি জমা দেন এবং সিইসি’র সাথে ঘন্টাব্যাপী আলোচনা করেন।

অপর দুই কমিশনার বিচারপতি মাহফুজুর রহমান এবং এসএম জাকারিয়া এসময় সিইসি’র কক্ষে থাকলেও তাদের কেউই চিঠি খুলে দেখননি এবং তাদের অনুরোধের জবাবে নিরব থাকেন।

এরআগে দুপুরে জাতিসংঘের রাজনৈতিক সম্পর্ক বিভাগের একটি প্রতিনিধি দল সিইসি’র সাথে তার কার্যালয়ে সাক্ষাত করে এবং ঘন্টাব্যাপী আলাপ আলোচনা করে।

বাংলাদেশে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি রেনেতা লোক দেশালিন তিন সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন।