কানসাটে চারদলের সমাবেশকে ঘিরে উত্তেজনা
চারদলীয় জোটের জনসভাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের কানসাটে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। কানসাটের পার্শ্ববর্তী শ্যামপুর ইউনিয়নের চামা মাঠে বুধবার এ জনসভা হওয়ার কথা।
বিএনপি সাংসদ শাজাহান মিয়া এ জনসভার ডাক দিয়েছেন। কানসাট হত্যাকাণ্ডের পর এই প্রথমবারের মতো আন্দোলনের এলাকায় এ জনসভা আহ্বান করা হলো।
এর আগে গত ১৪ জুন কানসাট কলেজ উন্নয়ন কাজ উদ্বোধনের নামে সাংসদ শাজাহান মিয়া সমাবেশ ডাকলে বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম পরিষদ কানসাট হাই স্কুলে পাল্টা সমাবেশ ডাকে। ফলে সেখানে ওই সাংসদ আর সমাবেশ করতে পারেননি।
এ বিষয়ে সাংসদ শাজাহান বিডিনিউজকে বলেন, জোটের নির্ধারিত একটি জনসভা আছে, এটুকুই জানি; এর বাইরে কিছু বলতে পারি না।
বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ক গোলাম রব্বানী বলেন, পাল্টা জনসভা ডাকা হয়নি সত্য; কিন্তু বিক্ষুব্ধ জনতা জোটের ওই জনসভা প্রতিরোধ করবে কি--না, বলা যাচ্ছে না। কানসাটে এখনো রক্তের দাগ শুকায়নি।
