২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিদে বোমা তৈরীর সময় বিস্ফোরণে ছাত্রদল নেতা আহত, ২ টি বিদেশি রিভলবার ও ৬ টি শক্তিশালী বোমা উদ্ধার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতীফ হলে শুক্রবার সকালে নিজ কক্ষে বোমা তৈরীর সময় বিষ্ফোরণে হল শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য আবদুল্লাহ আল সামি ওরফে সাফিন গুরুতর আহত হয়েছে ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2006, 08:21 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

ঘটনার পর মতিহার থানা পুলিশ ওই কক্ষে অভিযান চালিয়ে দুইটি বিদেশি রিভলবার, ৬ টি শক্তিশালী বোমা, কয়েক রাউন্ড গুলি এবং বোমা তৈরীর বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করে।

পুলিশ গুরুতর আহত অবস্থায় ছাত্রদল নেতা সাফিনকে গ্রেপ্তারের পর প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং অবস্থার অবনতি হলে পরে ঢাকায় স্থানান্তর করে। বিস্ফোরণে সাফিনের গোটা শরীর ঝলসে গেছে।

সাফিন বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের শেষ বর্ষের ছাত্র এবং তার বাড়ি ঝিনাইদহ জেলায়।

সূত্র জানায়, ক্যাম্পাসে ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এই বোমা মজুদ করা হচ্ছিলো। তবে অপর একটি সূত্র জানায় বিশ্ববিদ্যালয়ের আসন্ন নিয়োগ প্রক্রিয়া নিয়ন্ত্রণে রাখার জন্য তারা ওই অস্ত্র ও বোমা মজুদ করছিলো।