২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২২ জুন ১৪ দলের দেশব্যাপী বিক্ষোভ

আওয়ামী লীগসহ ১৪ দল আগামী ২২ জুন বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে। ঢাকায় কেন্দ্রীয়ভাবে ওইদিন বিকেল ৩ টায় মুক্তাঙ্গনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2006, 06:43 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জাতীয় সংসদে সরকারি দলের এমপির কটুক্তি ও অশালীন ভাষায় বক্তব্য প্রদান এবং মঙ্গলবার নির্বাচন কমিশন অবরোধ কর্মসূচিতে পুলিশের বাধা ও নির্যাতনের প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হবে।

মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের সভা শেষে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে  আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু এই কর্মসূচি ঘোষণা করেন।

আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপের শীর্ষ নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।