তৃণমূল নেতাদের সঙ্গে শেখ হাসিনার ২য় পর্যায়ের সভা শুক্রবার থেকে শুরু
দলের তৃণমূল নেতাদের সঙ্গে আওয়ামী লীগ সভানেত্রী ও সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার ধারাবাহিক মতবিনিময়ের দ্বিতীয় পর্যায়ের সভা ১৬ জুন শুক্রবার থেকে শুরু হবে।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ১৬ জুন শুক্রবার চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর এবং কক্সবাজার জেলার সঙ্গে শেখ হাসিনার সভা অনুষ্ঠিত হবে।
পরদিন ১৭ জুন শনিবার নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর, ১৮ জুন রোববার কুমিল¬া দক্ষিণ ও উত্তর, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর, এবং ১৯ জুন সোমবার রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির জেলা, থানা এবং প্রথম শ্রেণীর পৌরসভার নেতাদের সঙ্গে তিনি মতবিনিময় করবেন।
আওয়ামী লীগ সভানেত্রীর ধানণ্ডির কার্যালয়ে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এসব সভা অনুষ্ঠিত হবে।
