২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্দোষ ব্যক্তিদের ওপর হামলার প্রতিবাদে পেশাজীবী সংগঠনগুলোর মানববন্ধন

সাংবাদিক এবং নিরীহ, নির্দোষ ব্যক্তিদের ওপর সন্ত্রাসী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি ও হামলার প্রতিবাদ এবং অন্যান্য দাবিতে বিভিন্ন পেশাজীবী সংগঠন বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের মূল গেটে মানববন্ধন কর্মসূচি পালন করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2006, 04:44 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

তাদের অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে- বর্তমান নির্বাচন কমিশন সদস্যদের অপসারণ, ভুয়া ভোটার তালিকা বাতিল, সাংবাদিক ও নিরীহ মানুষদের ওপর হামলাকারীদের শাস্তি ও নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ।

তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিরও প্রতিবাদ করেন।

কয়েকশ’ পেশাজীবী মানুষ ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে যোগ দেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন- বাংলাদেশ বার কাউন্সিলের সহ - সভাপতি ও বাংলাদেশ পেশাজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক ও এসসিবিএ সভাপতি ব্যারিস্টার এম আমির - উল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি কার্ত্তিক চ্যাটার্জি, সাবেক সভাপতি ইকবাল সোবাহান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি আ আ ম স আরেফিন সিদ্দিকী, বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি কাজী ফারুক আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদ, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সদস্য সচিব অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বাংলাদেশ পেশাজীবী সমন্বয় পরিষদের সদস্য সচিব ড. কামরুল আহসান, এসসিবিএ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম আমিন উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক ইনায়েতুর রহিম, ব্যারিস্টার মোকসেদুল ইসলাম, বিএফইউজে সাধারণ সম্পাদক আব্দুল জলিল ভূঁইয়া, ডিইউজে সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাংবাদিক কাজী আব্দুল হান্নান এবং ড. ইকবাল আরসালান।