বিডিআর--এর ‘সংযম ও পেশাগত আচরণের’ ওপর জোর দিয়েছে ভারত
বাংলাদেশ ও ভারত সীমান্তে উত্তেজনা কমানো এবং শান্তি বজায় রাখতে বিডিআর--এর ‘সংযম ও পেশাগত আচরণের’ ওপর জোর দিয়েছে ভারত।
সাতক্ষীরা সীমান্তে বিডিআর ও বিএসএফ--এর সংঘর্ষে বিএসএফের একজন নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার উদ্বেগ প্রকাশ করা হয়।
এতে দাবি করা হয়, বিডিআর গরু চোরাচালানিদের রক্ষার চেষ্টা করেছে এবং একই সাথে তারা এ ধরনের ঘটনার জন্যে বিএসএফকে দায়ী করে অপপ্রচার চালাচ্ছে।
