২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের উদ্দেশে মাহী বি চৌধুরীর ঢাকা ত্যাগ

বিকল্পধারা বাংলাদেশ এর সাংগঠনিক সম্পাদক মাহী বি চৌধুরী এমপি যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশে মঙ্গলবার ঢাকা ত্যাগ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2006, 05:04 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

সফরকালে তিনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন নগরীতে প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে সাক্ষাত করবেন। এছাড়া বিকল্পধারা যুক্তরাজ্য শাখার সম্মেলনে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

তিনি আগামী ১৮ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশে যুক্তরাজ্য ত্যাগ করবেন এবং ২১ জুন পর্যন্ত সেখানে অবস্থান করবেন।

আগামী ২২ জুন তিনি দেশে ফিরবেন বলে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।