২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধ কর্মসূচির পর ৫০০০ নেতাকর্মীর বিরুদ্ধে ২০টি মামলা করেছে পুলিশ

বিরোধী ১৪ দল আহুত গত রোববারের ঢাকা অবরোধ কর্মসূচির পর প্রায় পাঁচ হাজার নেতা কর্মীর বিরুদ্ধে পুলিশ ২০টি মামলা রুজু করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2006, 10:21 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

পুলিশের গোয়েন্দা শাখার এক কর্মকর্তা জানান, এসব মামলার মধ্যে দু’টি করা হয়েছে দ্রুত বিচার আইনে। অন্যগুলোতে পুলিশকে আক্রমণ, যানবাহন ভাংচুর এবং বিস্ফোরক ব্যবহারের অভিযোগ আনা হয়েছে ১৪ দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে।

অভিযুক্ত পাঁচ হাজারের মধ্যে রয়েছে ইতোমধ্যে গ্রেপ্তারকৃত ২৪৫ জন। বাকীরা অজ্ঞাত।

এদিকে পুলিশের উপর হামলা এবং যানবাহন ভাংচুরের অভিযোগে লালবাগ থানা পুলিশ সাংসদ হাজী সেলিমের বিরুদ্ধেও অপর একটি মামলা দায়ের করেছে। এই মামলায় মোট অভিযুক্তের সংখ্যা ১৩০।