২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংসদদের ওপর পুলিশি হামলায় বিরোধী সাংসদদের উত্তপ্ত বক্তব্য

বিরোধী সাংসদ ও সাধারণ জনগণের ওপর পুলিশি হামলায় সোমবার সংসদে বিরোধী দলের সংসদ সদস্যরা উত্তপ্ত বক্তব্য রেখেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2006, 09:10 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দানকালে তারা এমপিদের ওপর পুলিশি হামলায় একটি সংসদীয় তদন্ত কমিটি গঠন এবং আইজিপি ও অন্যান্য পুলিশ কর্মকর্তাদের বহিস্কার দাবি করেন।

এসময় বিরোধী দলের সদস্যরা ১৪ দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে উষ্কানিমূলক পুলিশি হামলা, নির্যাতন ও পুলিশের আইজির বক্তব্যের সমালোচনা করেন।

মোহাম্মদ নাসিম রাজপথে সাংসদদের লাঞ্ছিত করার সমালোচনা করে বলেন, এ ধরনের আচরণ দিয়ে কেউ নিজের পতন ঠেকাতে পারবে না। আমরা রাজপথে যেতে চাইনি, সংসদে কথা বলতে পারি না বলেই রাজপথে গিয়েছি।

আব্দুর রাজ্জাক বলেন, রাজপথে হরতাল, অবরোধ ও আন্দোলন আমাদের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার। এটা অবৈধ হলে ৮৩ সালে ভাবা উচিত ছিলো। তখন বর্তমান ক্ষমতাসীনরা আমাদের সাথেই আন্দোলন করেছিলো।

তিনি অবরোধ কর্মসূচি সম্পর্কে আইজিপি’র বক্তব্যের সমালোচনা করে বলেন, আইজিপি উষ্কানিমূলক বক্তব্য দিয়েছেন। তার এধরনের বক্তব্য রাখার কোনো অধিকার নেই।

শেখ সেলিম বলেন, আইজিপি বিরোধী দলের অবরোধ কঠোর হাতে দমনের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু প্রজাতন্ত্রের কোনো কর্মচারি কোনো রাজনৈতিক দলকে প্রতিপক্ষ হিসাবে দাঁড় করাতে পারে না। কোনো গণতান্ত্রিক শাসক ক্যান্টনমেন্টে থাকে না। তিনি এঘটনায় পুলিশের আইজির অপসারণ ও একটি সংসদীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানান।

আব্দুস শহীদ অভিযোগ করে বলেন, পুলিশের পোষাক পরে দলীয় ক্যাডাররা শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করেছে।